1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি হলেন বোয়ালখালী থানার আছহাব উদ্দীন

রাশেদুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দীন। সেই সাথে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বোয়ালখালী থানা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলার সিভিক সেন্টারে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্। এছাড়া অস্ত্র উদ্ধারপূর্বক তিন আসামি গ্রেপ্তারের জন্য বোয়ালখালী থানা পুলিশ পেয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কর্তৃক সম্মাননা পুরস্কার।
জানা গেছে, গত জানুয়ারি মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দিন গত বছরে জুলাই মাসে বোয়ালখালী থানার দায়িত্ব গ্রহণ করেন।ওসি মো. আছহাব উদ্দিন বলেন, এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে বোয়ালখালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই বোয়ালখালী থানার সকল পুলিশ সদস্যকে।ওসি মো. আছহাব উদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ হিসেবে ভুজপুর থানায় দায়িত্ব পালন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com