1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মনির আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে
আগামীকাল ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত নগরীর তিনটি ভেন্যুতে (এম এ আজিজ স্টেডিয়াম, শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com