1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই

চরফ্যাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার বীজ পেলেন

মো: মাহাবুব আলম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাসনে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ১২৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরফ্যাশন ভোলা এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: রহমত উল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম।এ সময় বক্তারা কৃষি উৎপাদন বাড়াতে সরকারী এই প্রণোদনা ব্যাপকভাবে কাজে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বিনামূল্যে প্রদত্ত সরকারী এই প্রণোদনার সার ও বীজ উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কয়েক ধাপে  বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে উপজেলার কয়েকশ কৃষক অংশ গ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com