1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ প্রধান উপদেষ্টা, রসুলপুর গণপাঠাগারের কমিটি ২০২৬ প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহতিশামুল হক জাওয়াদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাদিম মাহমুদ। এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রসুলপুরসহ আশপাশের এলাকার বহু গুণী ও সমাজসেবী ব্যক্তি স্থান পেয়েছেন।

রসুলপুর গণপাঠাগার একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পাঠাগারটি রসুলপুর গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় পাঠকদের মধ্যে বই বিতরণ ও পাঠচর্চার সুযোগ করে দিয়ে আসছে। জ্ঞানচর্চা ও সাহিত্যমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিবছর রসুলপুর গণপাঠাগারের উদ্যোগে সাহিত্য অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করে থাকেন।

এসব আয়োজন পাঠাগারটির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করছে।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা পরিচালক হাসান মুস্তাফিজ জানান, রসুলপুর গণপাঠাগারকে ভবিষ্যতে শুধু স্থানীয় নয়, বরং সারা বাংলাদেশব্যাপী

একটি আদর্শ গণপাঠাগার হিসেবে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির সদস্যরা পাঠাগারের উন্নয়ন, পাঠচর্চা বিস্তার এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com