1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন

​নওয়াব আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মাগুরার সন্তান, বিশিষ্ট চিত্রনায়ক জয় চৌধুরী। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মাগুরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন। জয় চৌধুরীর পৈতৃক বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গ্রামে। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মধুখালী গ্রামবাসী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
​গতকাল শুক্রবার (০৩ জুলাই) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি প্যানেলের মধ্যে, যার একটি ছিল ‘শিবা শানু-জয় চৌধুরী’ পরিষদ। এই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
​মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরীর এই বিজয়ে শালিখার মধুখালী গ্রামবাসী ও প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে গভীর অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সাধারণ সম্পাদক আবু হুরাইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সুব্রত কুমার, সদস্য সুবীর কুমার এবং সদস্য মোঃ তারিকুল ইসলাম।
​পৃথক এক বিবৃতিতে মাগুরা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় যৌথ স্বাক্ষর করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি সাহেব আলী এবং সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
​অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাগুরার কৃতি সন্তান জয় চৌধুরী এবং নবনির্বাচিত সভাপতি শিবা শানু তাদের দক্ষতা ও নেতৃত্ব দিয়ে ঢাকাই চলচ্চিত্রের উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com