1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চাঁদপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

মো আতিক হাসান 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চাঁদপুরে সমন্বিত অভিযানের উদ্বোধন করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক  ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চাঁদপুরে সমন্বিত অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ড ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধনকালে চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, আশপাশের পরিবেশ এবং কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, নির্বাহী কর্মকর্তা মোঃ নুর আজম শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com