1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। এ সময় গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়।
পরিস্থিতি বুঝতে পেরে সিএনজি চালক ও যাত্রীরা দ্রুত চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি গিয়ে পুলিশের টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই সিএনজিতে লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে।
এ সময় পুলিশের গাড়িতে থাকা ড্রাইভার ও সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেও আগুনে ঘটনাস্থলেই দুটি যানবাহন পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশা ও পুলিশের গাড়িটি আগুনে সম্পূর্ণ ঝলসে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com