রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. কালামের ছেলে মোঃ আশিস (৩০) এবং একই এলাকার মোঃ পলানের ছেলে মোঃ পলাশ (৩০)।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. শরিফুল ইসলাম (৪১) বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লিজ নেওয়া জমি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাঁজর তুলে নিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।