1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

চিরিরবন্দরে ইটভাটায় অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর আহত-৬

আফছার আলী খান
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর করেছে ইটভাটার শ্রমিকেরা। এঘটনাটি গতকাল ৫ মার্চ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পূর্ব সাঁইতাড়া গ্রামে এম এইচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চলানোর সময় ঘটে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, আমরা কয়েকদিন ধরে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ মার্চ মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাঁইতাড়া গ্রামের একটি ইটভাটা গিয়ে প্রথম কাগজপত্র দেখাতে বললে, তারা পরিবেশ অধিদপ্তরের কোন কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ওই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুড়িয়ে দেয়ার সময় অতর্কিতভাবে ইটভাটার ইট দিয়ে ঢিল মারে ইটভাটায় কর্মরত শ্রমিকেরা। এসময় তারা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাংচুর করে এবং এতে পুলিশ ৬ জন আহত হয়। এর আগে আরো দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাংচুর করায় অজ্ঞাতনামা একজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বলেন, উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাংচুর হয়েছে ও পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com