1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

চিরিরবন্দরে বি এন পি নেতা কারাগারে

আফছার আলী খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একইসাথে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি মহামান্য হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারী রবিবার দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে ও একইসাথে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এসময় আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্যের ডিভিশন মঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্যের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালত চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তাঁকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক স্লোগান দিতে থাকেন। দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।
এা মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২৩ এ দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ৩০-১০-২৩।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com