1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

আবু ছাইদ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ই মার্চ চিলাহাটি ডাকবাংলো হলরুমে  দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত এ্যাডভোকেসী কর্মশালায় নির্বাহী প্রধানের পক্ষে ভিডিও  কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন এ্যাসেসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট এর সমন্বয়কারী রেশমা সুলতানা-কুড়িগ্রাম
১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিলাহাটি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা  আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রমোটার ইমতিয়াজ আহমেদ মিলন, উপজেলা ভ্যাটেনারী চিকিৎসক ডাঃ শাহিন মিয়া, এসি-৬ প্রকল্প এবং স্বচ্ছ প্রকল্পের সমন্বয়কারী কাজল কুমার রায়, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল,মুক্তিরহাট জাপানি স্কুলের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু,সরকারি শিক্ষক মমিনুর রহমান,ইউপি সদস্য  সোহেল প্রামানিক প্রমুখ।
স্বচ্ছ প্রকল্পের শিফটার আজমিরা জাহান দৃষ্টির সঞ্চালনায় এসময় বক্তারা শিশুশ্রম বন্ধে জোরালো দাবি উত্থাপনের পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী না হওয়ার প্রতিবন্ধকতার দিকগুলো তুলে ধরেন। এবং তা নিরসনের জন্য বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে কার্যকরী পরামর্শ প্রদান করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com