স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।বিষয়টা অনেকটা সেরকমই হয়ে গেছে কৃষক দের ক্ষেত্রেও। নাটোর জেলার নলডাংগা উপজেলার কৃষক দের অবস্থা এখন এমন। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফলায় ফসল, আবার রাতে না ঘুমিয়ে সেই ফসল রক্ষার জন্য দিতে হচ্ছে পাহারা। তাহলে তাদের আরাম কখন? সারাদিন কাজ রাতে আবার রাত জেগে পাহারা। ফসলের যখন দাম কম থাকে জীবন চালাতে তাদের নাভিশ্বাস উঠে যায়, আবার যখন একটু স্বপ্নের যোগান আসে তখন আরাম হয়ে যায় হারাম।কাচা পেয়াজের দাম ৪০০০-৪৫০০ টাকা প্রতি মন। কৃষকের মুখে স্বস্তির হাসি কিন্তু সেই হাসি ম্লান হয়ে যাচ্ছে যখন দেখছে তাদের কষ্টের ফসল চুরি হয়ে যাচ্ছে। এই জন্যে রাত জেগে লাঠি হাতে নিয়ে পাহারা দিতে হচ্ছে তাদের ফসল তুলে ঘরে নিয়ে আসার জন্য। শীত নিবারনের জন্য রাতে আগুন জ্বালাতে হচ্ছে, এই ভাবেই যাচ্ছে এই এলাকার কৃষক দের রাত দিন।