আজ(০৪/১২/২০২৪)বুধবার পিরোজপুরের পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর তত্ত্বাবধায়নে পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আবদুস সোবহান এর নেতৃত্বে এসআই রমিজ জাহান জুম্মা নেছারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের বিন্না এলাকায় অভিযান চালিয়ে চোরাই যাওয়া Discover 125 মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং মোটরসাইকেল চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো১। বাপ্পি@ সুমন রায়(৩৮)পিতা- মৃত কৃষ্ণ রায়
মাতা- মনফুল সাং- উত্তর গাওখালী, থানা-নাজিপুর,জেলা-পিরোজপুর।২।মুন্না মুন্সি(২৪)পিতা- সাহেব মুন্সি,মাতা-মাফুরন বেগম সাং- ভুগুলহাট,০৬ বাগুটিয়া ইউপি, থানা- অভয়নগর, জেলা- যশোর।৩। মেহেদি হাসান (৩৮)পিতা-ফারুক হোসেন,
সাং- পশ্চিম বিন্না, ওয়ার্ড ৬, বলদিয়া ইউপি, থানা- নাজিরপুর, জেলা-পিরোজপুর।
৪।কামরুল(২৪)পিতা- আমির হোসেন,সাং-জিলবাড়ি,৮ নং ওয়ার্ড, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর। তারা আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য।গত ২১/১১/২৪ ইং রাত ১০.০০ টার দিকে পিরোজপুর পৌরসভাধীন জনৈক এম হাবিবুর রহমান, শহিদ বিধান সড়ক, মুসলিমপাড়া, কাজি মজিবর রহমান এর ভাড়া বাসা হইতে তার ব্যবহৃত কালো রংয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তিনি থানায় অভিযোগ দায়ের করলে থানায় মামলা রুজু করে তদন্ত করতে থাকে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ জনকে অদ্য গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে নিয়ে চোরচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার করা হবে।আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন