1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চৌগাছায় বিএনপি নেতার মৃত্যুতে শোক

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম (৪৩)ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন।) শনিবার দিবাগত রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পাতিবিলা গ্রামেরনিজ বাড়িতে মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।রোববার বাদ জোহর পাতিবিলা উত্তরপাড়া জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শিক্ষক তারিকুল ইসলাম তারিক, বিএনপি নেতা কবির হোসেন বাবলু, আলমগীর কবিরসহ বিএনপি ও তারসহযোগী সংগঠন এবং স্থানীয়রা অংশ নেয়।এ দিকে বিএনপি নেতা আব্দুল আলিমের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com