1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চৌগাছায় বিষমুক্ত নিরাপদ সবজি বাজার উদ্বোধন

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৩ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় বিষমুক্ত ও নিরাপদ সবজি বাজারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফিতা কেটে উপজেলা পরিষদ চত্তরে নিরাপদ সবজি বাজারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ারুল করিম, ইউপি চেয়ারম্যান নূরুল কদর ও আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক ফারুক আহম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চৌগাছা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।

নিরাপদ সবজি বাজারে আগত হিজলী গ্রামের কৃষক জুলফিকার হায়দার, হুদা চৌগাছার কৃষক জিয়ারুল ইসলাম, মাড়ুয়ার কৃষাণী রেবেকা খাতুন, মুক্তদাহ গ্রামের কৃষক রাজিব হোসেন, নগরবর্ণীর কৃষক আমির হোসেনসহ অনেকে জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগটি খুবই ভালো। কৃষক হিসাবে আমরাও চেষ্টা করব বিষমুক্ত সবজি বিক্রি করতে। তারা আরো বলেন, এই বাজারটি সমৃদ্ধ করতে হলে বেশীবেশী প্রচারের দরকার আছে।উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান বলেন, বাজারে যে সবজি পাওয়া যায় তার অধিকাংশ বিষযুক্ত। স্বাস্থ্যর কথা চিন্তা করে আমরা নিরাপদ সবজি বাজার চালু করেছি।উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, সপ্তাহে শনিবার ও মঙ্গলবার উপজেলা চত্তরে নিরাপদ সবজি বাজার থেকে ক্রেতারা সবজি কিনতে পারবেন। ফলে কৃষক ও ক্রেতারা উভয় লাভবান হবেন। এই বাজার ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। বিষমুক্ত সবজি কিনতেঅনেকেই আগ্রহী হবে বলে আমি মনে করি।উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাজারটি চালু করেছি। যে সকল কৃষক বিষমুক্ত সবজি চাষ করতে চান তাদের সহযোগিতা করতে এই বাজার সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com