1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চৌগাছায় মাতৃভাষা দিবসে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় এম আহমদ আলী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় এম আহমদ আলী সহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কবি, সাহিত্যিক ও সংগঠক আবদুস শুকুর আলী মল্লিক। এ সময় তিনি বলেন, একুশ আমাদের চেতনা।

এ দিনটি এলে আমি বাংরাদেশী না ভারতীয় তা ভুলে যায়। প্রতি বছর আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশে আসার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এবারও এসেছি। দুই দেশের বাংলা ভাষাভাষিদের মাঝে যে আন্তরিকতার টান রয়েছে হয়ত বা তারই কারনে আমার এই ছুটে আসা। খুলনা, যশোর, ঢাকাসহ বেশ কিছু জেলা শহরে এ ধরনের অনুষ্ঠানে আমি অংশ নিব। তবে যশোরের চৌগাছাতে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। এম আহমদ আলী সহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও সাংবাদিক মসিউল আযম, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম,প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এম আহমদ আলীর ছোট ছেলে কপোতাক্ষ গেজেট পত্রিকার সম্পাদক এম মুজাহিদ আলী, দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক শিহাব উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল,চৌগাছা সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি আনন্দ মহন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, কবি শাহিন মাহবুব, কেশবপুর থেকে আগত কবি রাশেদ হোসেন, কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, কবি ইলা দেওয়ান, ফারুক হোসেন কামরুজ্জামন, হুমায়ান কবির প্রমুখ।

এ সময় কবিরুল ইসলাম, বাবলুর রহমান, আব্দুল গনি, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, শরিফুল ইসরামসহ বিভিন্ন এলাকার কবি সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সাহিত্য পরিষদের পক্ষ হতে চারগুনী ব্যক্তির হাতে সম্মমনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তারা হলেন, ভারতের বর্ধমান জেলার কবি ও সংগঠক আবদুস শুকুর আলী মল্লিক, চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জহিদুর রহমান বকুল, কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মসিউল আযম ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু।এরপর মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com