1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চৌগাছায় সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত-৫

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৭ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই আনসার সদস্যসহ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা চৌগাছা হাসপাতালে ভর্তি। সোমবার বিকেলে চৌগাছা-যশোর সড়কে কয়ারপাড়া
বাজার সংলগ্নে এই দুর্ঘটনা ঘটে।উপজেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়োজিত আনসার সদস্য ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার তাজ উদ্দিনের ছেলে শামছুল আলম (৪০) ও একই উপজেলার মোয়াজ্জেম আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৪৫) ছুটিতে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কে কয়ারপাড়া বাজার সংলগ্নে পৌছালে বিপরীত দিক হতে আসা একটি সিনজির সাথে সংঘর্ষ হয়। এতে আনসার সদস্যসহ
সিএনজি যাত্রী আহত হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে আনসার সদস্য সামছুল ও মিজানকেযশোরে রেফার করেন। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন, কয়ারপাড়া গ্রামের অজিত সেনের ছেলে চন্ডি সেন (৫৫), সিএনজি যাত্রীঢাকার কেরানীগঞ্জের আলিফের ছেলে সাদ্দাম হোসেন (৪০) ও যশোর সদরের চাঁদপাড়া গ্রামের আনছার আলী জোয়াদ্দারের ছেলে শামীম কবির জোয়াদ্দর (৪০)। তরা সকলেই চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন জানান, কয়ারপাড়া গ্রামের চন্ডি সেন বাকপ্রতিবন্ধি। তিনি দৌড়ে সড়ক পার হতে যায় এ সময় সিএনজি চালক তাকে বাঁচাতে বাক নিলে সামনের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি সড়কের পাশে উল্টে দুমড়ে মুচড়ে যায়।হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুরাইয়া কামালকনা বলেন, আনসার সদস্য শামছুল আলম ও মিজানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত যশোরে রেফার করা হয়েছে।আহত অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, দুর্ঘটনার কবলে পড়া আনসার সদস্যরা ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত উপজেলা প্রশাসনের লোকজন হাসপাতালে ছুটে যান এবং তাদের শারীরীক অবস্থা ভাল না হওয়ায় দ্রুত যশোরে নেয়া হয়েছে। আমি সর্বদা আহতদের খোঁজ খবর নিচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com