1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ছাত্রলীগের কক্ষ তিনটি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় বঙ্গবন্ধু হলে শাখা ছাত্রলীগের সভাপতির রুমে প্রবেশ করে ভাংচুর চালিয়ে তিনটি পিস্তল, একাধিক দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দপ্তর সেল ও সভাপতির কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরেজমিনে দেখা যায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশকালে বঙ্গবন্ধু হলে রাবি শাখা ছাত্রলীগ সভাপতির কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে ভাংচুর চালিয়ে একটি ট্রাংক উদ্ধার করা হয়। যেখানে তিনটি পিস্তলসহ প্রায় ৬টি দেশীয় রামদা পাওয়া যায়। এছাড়াও কিছু মদের বোতল উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষেও ভাংচুর চালানো হয়।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতেবাধা দিতে আসলে শিক্ষার্থীদের তাড়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা।এছাড়াও, কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল ৫টার দিকে কাজলা গেট এলাকায় বিজিবি দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com