1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ শহিদুল আরিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় শেখ সুমাইয়া সুমু (২০) নামের এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারী সকালে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বৈশাখীপাড়ার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা আবু বকর শেখের মেয়ে।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ৭ই ফেব্রুয়ারী ছিলো সুমুর জন্মদিন। বন্ধুদের সাথে জন্মদিন পালন করে রাতে বাসায় এসে দরজা আটকিয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে সুমুর মোবাইলে অনবরত রিং বাজতে থাকে। রিংটোনের শব্দে ঘুম ভেঙ্গে যায় সুমুর পরিবারের অন্যান্য সদস্যদের। তারা ডাকাডাকি করে সুমুকে জাগানোর চেষ্টা করে।  কিন্তু রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে সুমুর ঝুলন্ত লাশ দেখতে পায়। নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com