1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়ার ৬ দিন মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ জকিগঞ্জ-রতনগঞ্জ রোডের পুর্ব পাশের কুছিরখালে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ দুপুরের দিকে স্থানীয়রা মোশাররফ হোসেনের লাশ পানিতে ভাসতে দেখলে নিহতের দাদা আফতাব আহমদ এসে লাশ সনাক্ত করেন। পরে বিকালে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মোশাররফের লাশ উদ্ধার করেন। বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হতভাগ্য মোশাররফ জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
জানা যায়, ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তিনদিন থেকে কোনো খোঁজ না পাওয়ায় গত ৯ ফেব্রুয়ারী তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com