1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জকিগঞ্জে র‌্যাবের অভিযানে ‘অর্ধ লক্ষ’ ইয়াবাসহ আটক-২

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষ ইয়াবার চালান আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
র‍্যাব-৯ এর একটি টিম সোমবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
এসময় হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) নামে দুই মাদক কারবারিকে আটক করে র‍্যাব। তাদের বাড়ি মাইজকান্দি গ্রামে।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল। তিনি বলেন- এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র‍্যাব-৯।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com