1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জকিগঞ্জে সরিষা প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার সকল পতিত জমি আবাদের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জমি অনুপাতে আমন ধান, বোরো ধান, আউশ ধান, শাক-সবজি, সরিষা, ফল-ফুল সহ সকল প্রকার খাদ্যশস্য আবাদের মাধ্যমে ক্রমান্বয়ে পতিত জমিগুলো আবাদের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আবাদকৃত সরিষা প্রদর্শনী উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইউনিয়ন কৃষি অফিসার নাফিস আহমদ প্রমুখ।এতে উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সুধীজন ও উৎসাহি কৃষকগণ অংশগ্রহণ করেন।জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন বলেন, সরকারি কৃষি প্রণোদনার মাধ্যমে এবছর ৪৪১ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এভাবেই একের পর এক জকিগঞ্জের অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসছে।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার গড়ে তোলা ও কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য বাস্তবায়নে বেশি বেশি করে সরিষা চাষ করে নিজের চাহিদা মিটিয়ে অন্যের চাহিদা মেটাতে হবে। নিয়মিত সোবিন তেল খেয়ে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। প্রতিবছর একই ফসল ফলানো যাবে না। সয়াবিনের পাশাপাশি সরিষার চাষ করতে হবে। আপনারা সবসময় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com