1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

আহসান হাবীব লায়েক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তার উপজেলার রহিমখারচক গ্রামের মৃত. শামসুল হকের ছেলে আতাউর রহমান ও আলতাবুর রহমান, আব্দুল কাদির ফটিক মিয়ার ছেলে আলী-নূর, আতাউর রহমান ছেলে হাসান আহমদ ও উপজেলার বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের মোঃ আব্দুল গণি মোঃ নাজির উদ্দিন।
তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।এরই ধারাবাহিকতায় শুক্র-শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। জিআর সাজাপ্রাপ্ত আসামিসহ জিআর, সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পাঁচ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com