1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির

জগন্নাথপুরে মাওলানা মুদ্দাচ্ছির আহমদ কে বিদায়ী সংবর্ধনা

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত কুবাজপুর গ্রামের কৃতি সন্তান।
তাঁর বিদায়ী উপলক্ষে হযরত ফাতিমা (রা.) একাডেমি, কুবাজপুর-এর উদ্যোগে মাদরাসার অফিস কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত পরিচালক হাফিজ আবু তাহের, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মাহমুদ, হাফিজ হাবিবুর রহমান, মাস্টার ইমরান আহমদ সহ একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ।
কুবাজপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ মাদরাসার ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত সিনিয়র উস্তাদ, দারুস সুন্নাহ মাদরাসার অন্যতম খায়েরখাহ, তরুণ ও মেধাবী আলেম মাওলানা মুদ্দাচ্ছির আহমদ-কে
বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 এ ছাড়াও গ্রামের তরুণ হাফিজদের সংগঠন হুফফাজুল কুরআন পরিষদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
 সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত:
মাওলানা মুদ্দাচ্ছির আহমদ তাঁর প্রাথমিক দ্বীনি শিক্ষা অর্জন করেন গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুবাজপুর দারুল উলূম মাদরাসা থেকে। পরবর্তীতে তিনি জামিয়া ক্বাসিমুল উলূম, দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেট থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি জামিয়া ইসলামিয়া পাগলা মাদরাসায় শিক্ষকতা জীবন শুরু করেন এবং সেখানে নাজিমে তালীমাতের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেন।
 পরবর্তীতে নিজ এলাকার হযরত ফাতিমা (রা.) একাডেমি, কুবাজপুর-এ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে শিবগঞ্জ বাজার
ছাত্র জমিয়তের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও দ্বীনি সংগঠনের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি তিনি বিদেশ গমন করবেন। এ উপলক্ষে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com