1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জমির দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ! ৫ নারী আহত

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষে ৫ জন নারী আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে হারুন চৌকিদার ও সোনা মিয়া চৌকিদারের মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমি হারুন চৌকিদারের দখলে ছিল। আজ সোমবার দুপুরে সোনা মিয়া চৌকিদার ওই জমি দখলে নিতে গেলে হারুন চৌকিদারের লোকজন এতে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের ৫ নারী আহত হয়েছে। আহতরা হল হাছিনা বেগম (৫০), সুফিয়া বেগম (৮০), হনুফা বেগম (২৮), শাহিনুর বেগম (৪০) ও তানিয়া বেগম (১৯)। আহতদের স্বজনরা দ্রæত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
হারুন চৌকিদার বলেন, আমার দখলে থাকা জমি সোনা মিয়া চৌকিদার সন্ত্রাসী নিয়ে দখলে নিতে চাইলে আমরা বাঁধা দেই। ওই সময় সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।সোনা মিয়া চৌকিদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া। আমার জমি আমি ভোগ দখলে নিতে চাইলে উল্টো আমার উপর তারা হামলা করে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃনা বলেন, আহত ৫ নারীকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ওই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com