1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায় বরিশালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

‎বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আসনটির বাসিন্দারা।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিলটি করেন তারা। পরে বিএনপির দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,

‎পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ,  পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মো. রিয়াজ ভূইয়া, যুবদল নেতা মোঃ সিরাজ সরদার, কৃষক দল নেতা দেলোয়ার প্রমুখ।

‎বক্তারা বলেন, দীর্ঘদিন পর বরিশালের প্রবেশদ্বার খ্যাত বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন মন্ত্রী পেয়েছে। সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আসনটির সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন কে অভিনন্দন জানান তারা। পাশাপাশি বরিশালের উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এলাকার বাসিন্দারা।

‎এ সময় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

‎এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

‎মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান জহির উদ্দিন স্বপন। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ব্যবহারকারীদের।

‎বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, যা পেয়েছি আলহামদুল্লিহ। তারপরও চাওয়ার তো কোন শেষ নেই বরিশাল বাসীর। আরও চাওয়া আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আশা করি তিনি বরিশাল বাসীর সব চাওয়া পূরন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com