জামালপুর জেলার ইসলামপুরের সাংবাদিকদের সঙ্গে জামালপুর -২ আসনের এমপি এ ই আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও চলমান অগ্রগতির ও মাদক সহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে করণীয় নিয়ে
ইসলামপুর জেলা পরিষদ ডাক বাংলোয় মতবিনিময় সভা করেছেন। রোববার সকালে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, ইসলামপুরকে মাদক, জুয়া, চুরি ও সব ধরনের অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক (ভারঃ)সভাপতি খাদেমুল হক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সহসভাপতি শহিদুর রহমান কাজল, সহ সম্পাদক শাহিদুর রহমান , বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুটুল, দপ্তর সম্পাদক হোসেন রানা ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১৫ নভেম্বর ২০২৬ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেন।




