1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

জামালপুরের পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মোঃ খোরশেদ আলম বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাদের নির্বাচনী প্রচারণা।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের তালিকা অনুযায়ী—
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে চারজন প্রার্থী রয়েছেন। তারা হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াতে ইসলামী), মো. আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— এ. ই. সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াতে ইসলামী), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সবচেয়ে বেশি, মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— মো. মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো. মজিবুর রহমান আজাদী (জামায়াতে ইসলামী), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণ-সংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণ-অধিকার পরিষদ), ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও শিবলুল বারী রাজু (তিনজনই স্বতন্ত্র)।
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। তারা হলেন— মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াতে ইসলামী), মো. আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো. ইকবাল হোসেন (গণ-অধিকার পরিষদ) ও মো. কবির হাসান (নাগরিক ঐক্য)।
জামালপুর-৫ (সদর) আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াতে ইসলামী), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আক্কাস আলী (সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো. আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি) ও জাকির হোসেন (গণ-অধিকার পরিষদ)।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ শেষে আগামীকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com