1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জামালপুরের সরিষাবাডিতে  মুখে গামছা বেঁধে  ভাতিজিকে ধর্ষণচেষ্টা

মোঃ রবিন আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়িতে ভাতিজিকে ধর্ষণচেষ্টার মামলায় শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজি স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শহীদুল ইসলাম শহীদ (৪২) সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের ছেলে।সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী।
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর দিবাগত রাতে ভাতিজি (দশম শ্রেণির শিক্ষার্থী) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় চাচা শহীদ ভাতিজির মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।ভিকটিমের বাবা জানান, অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করে। আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com