1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও মিছিল

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। মিথ্যা মামলা আর অপপ্রচারের মাধ্যমে তাকে দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিলো। কিন্তু দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা। পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com