1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আলী হোসেন(৪০) লিখিত বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে নজির মন্ডল তার তিন পূত্র কহর উদ্দিন, নেপাসু, মনহরকে ৪.৮৯ একর জমি ঘরোয়া ভাবে বন্টন করে দেয়। যার মধ্যে নেপাসু ১.৬৩ একর জমির মালিক হয়। পরবর্তীতে তিন কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি ও স্ত্রী কিমনযান বিবিদের ওয়ারিশ রেখে তিনি মৃত্যুবরণ করেন। পরে ওই জমি তার তিন কন্যা ও স্ত্রীর নামে আরওআর রেকর্ড মূল্যে লিপিবদ্ধ হয়। যার ওয়ারিশ সূত্রে মালিক তিনি ও তার অন্যান্য ভাই বোনরা। তবে তার মামা আব্দুল মান্নান মন্ডল(৫৮), ইজ্জত আলী মন্ডল(৫০), ইয়াকুব আলী মন্ডল(৪৩), শাহ্ আলম বুদু(৫৩), বেনজির আহমেদ মধু(৩৩) তাদের প্রাপ্ত জমি অবৈধ ভাবে দখল করে এবং মিথ্যা দলিল বানিয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে দলিলটি আদালতে জাল প্রমাণিত হয়। এরপর ধান, মরিচ, বেগুনের ক্ষেতে ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে  মিথ্যা মামলা করেন। বর্তমানে তারা তাদের পরিবারে লোকজনকে প্রাণ নাশের হুমকি ও হয়রানী মূলক পাঁচটি মামলা দিয়েছে। তিনি তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দিতে ও মিথ্যা মামলা থেকে খালাস পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com