1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হাফিজ আল আসাদের ভাই জেড. এম. শাহরিয়ার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানা পুলিশ তাকে আটক করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ের পর ভুক্তভোগী স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাহরিয়ার। নির্যাতনের ফলে একাধিক মামলা দায়ের হলে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগ অনুযায়ী, মামলা দায়েরের পর থেকে শাহরিয়ার ভুক্তভোগীকে নিয়মিত হুমকি দেন এবং দাম্পত্য জীবনে গোপনে ধারণ করা ব্যক্তিগত ছবি ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
২০২৫ সালের ১৮ অক্টোবর “পিরোজপুর পরিজন” নামের একটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর মুখমণ্ডল ব্যবহার করে কুরুচিপূর্ণ থাম্বনেইল ও ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়। পরে শাহরিয়ারের নিজস্ব আইডি “Khan Sahariar” থেকেও একাধিকবার একই ধরনের কনটেন্ট ছড়ানোর অভিযোগ ওঠে। সর্বশেষ ১ নভেম্বর আবারও তার গোপন ছবি ও ভিডিও পোস্ট করা হয়, যা ভুক্তভোগীর সামাজিক মানহানি ঘটায়।
এজাহারে আরও দাবি করা হয়েছে, শাহরিয়ার অতীতেও একাধিক নারীকে প্রতারণার মাধ্যমে গোপন ছবি–ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। ২০১৭ সালে পল্টন থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং–৩২/৭০, তাং–১১-০২-২০১৭) রুজু ছিল।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com