1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জীবন তোমার-সাফল্যও তোমার, তোমাকেই এগিয়ে আসতে হবে’

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী বলেন, সাফল্য তোমার, জীবনটাও তোমার। তাই তোমাকেই এগিয়ে আসতে হবে। চেষ্টা করতে হবে সফল হওয়ার জন্য। একজন শিক্ষার্থীর সফলতার অন্যতম একটি সিঁড়ি  হচ্ছে এসএসসি পরীক্ষা। ভালো ফলাফল করে সফলভাবে ধাপটি তোমাকেই অতিক্রম করতে হবে।লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল রোডস্থ প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, বাড়িতে এমন কাজ করবেন না, যাতে আপনার সন্তানের পড়ালেখার ক্ষতি হয়। আপনার জীবনের ৭০ শতাংশ সন্তানের পড়ালেখা আর বাকি ৩০ শতাংশ সম্পদ, আত্মীয়-স্বজনসহ অন্যান্য কিছু। মনে রাখবেন, সন্তান যদি সুশিক্ষিত না হয়, তাহলে আপনার সম্পদের কোন মূল্য নেই। একজন খারাপ সন্তানের কাছে ‘সম্পদ কিংবা আপনি’ কেউ নিরাপদ নয়।প্রফেসর জেড এম ফারুকী আরও বলেন, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সরকার চালু করেছে। এটি ডিম বা আলু ভাজি শিখানো নয়। এর ব্যাপকতা রয়েছে। যা সরকারের চমৎকার উদ্যোগ। এরকম শিক্ষা ব্যবস্থা সারা বিশে^ চালু আছে। এটি চালু হলে, অনেকের গাইড ও কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাইতো বিতর্কিত করতে নানাভাবে একটি শ্রেণি ট্রল করে যাচ্ছে। তবে হা, কিছুটা সংশোধন প্রয়োজন রয়েছে নতুন শিক্ষা কারিকুলামে।
স্কুলটির সহকারি শিক্ষক নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, হলি ফাউন্ডেশন ও শাহী গ্রুপের চেয়ারম্যান মেজবাহুর রহমান চিশতি, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, জনতা ব্যাংক লক্ষ্মীপুর শাখার প্রাক্তন ম্যানেজার ও নুর মিয়া বাইতুল জান্নাহ জামে মসজিদের সেক্রেটারি আবুল হোসেন বাবুল।ইকরা ফয়েন্ট’র প্রধান শিক্ষক মো. শরিফ হোসেন, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন, সিনিয়র শিক্ষক ফাতেমা বেগম, দিলরুবা আক্তার, রুবিনা ইয়াসমিন, আজগর হোসেন, নাবিলা ইসলামসহ ৪ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়টির সহকারি শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com