1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

জুনে রেকর্ড পতনের পর ফুজাইরায় বাঙ্কার জ্বালানি বিক্রি বেড়েছে

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে সামুদ্রিক জাহাজের বাঙ্কার জ্বালানি বিক্রি জুলাই মাসে ঘুরে দাঁড়িয়েছে। জুনে রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়ার পর জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক ভিত্তিতে বিক্রি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সাময়িক বিরতির সময়ে জ্বালানি সরবরাহ পুনরায় পূরণ করা সম্ভব হওয়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জুন ও জুলাই মাসে, আরও বেশি সংখ্যক তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হতে পেরেছে। তবে সংঘাত শুরুর আগে যে পরিমাণ জাহাজ ও জ্বালানি এই জলপথ দিয়ে চলাচল করতো, তার তুলনায় বর্তমান মাত্রা এখনও অনেক কম।

ফেব্রুয়ারির শেষ দিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ নিয়ে চাপ তৈরি হয়েছে।

এর মধ্যেই সংঘাতের সাময়িক বিরতিতে কিছু জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ পাওয়ায় ফুজাইরা বন্দরে বাঙ্কার জ্বালানির সরবরাহও কিছুটা স্বাভাবিক হয়। এর প্রভাব পড়ে জুলাইয়ের বিক্রিতে।

তবে বাজারসংশ্লিষ্টদের মতে, পরিস্থিতির এই উন্নতি এখনও সীমিত। হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুরোপুরি ফিরিয়ে আনা না গেলে বাঙ্কার জ্বালানির সরবরাহ ও বিক্রিতে টেকসই পুনরুদ্ধার নিশ্চিত করা কঠিন হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com