1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জুলাই যোদ্ধাকে ছাত্রলীগের ট্যাগে গ্রেপ্তারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে ছাত্রলীগের ট্যাগে গ্রেপ্তার করার অভিযোগে ফুলবাড়ী থানা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর ফুলবাড়ী থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সৌরভের সহপাঠী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানা পুলিশ শাহজালাল হোসেন সৌরভকে আটক করে। আটকের পর তাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, সৌরভ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন সম্মুখসারির যোদ্ধা এবং তিনি দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।

আটকের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে ফুলবাড়ী থানার সামনে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সৌরভের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “একজন জুলাই আন্দোলনের যোদ্ধাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড আন্দোলন দমন করার একটি অপচেষ্টা।”

তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় আরোপ করে নির্দোষ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সৌরভকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

সমাবেশ থেকে সৌরভের নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারসহ তিন দফা দাবি উত্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল হাই, সদস্য সচিব আযান শাওন, অন্যতম সমন্বয়ক সবুজ মিয়া, সিদরাতুল সবুজ, স্বাধীন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং সৌরভের সহপাঠীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com