1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মোঃ জিয়াউদ্দিন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

গ্রাম বাংলা আজ বদলে যাচ্ছে আধুনিক প্রযুক্তির সংস্পর্শে। বর্তমানে কৃষক বিজ্ঞানসম্মত চাষাবাদ ডিজিটাল পদ্ধতিতে কৃষি কাজ করেছে।

ভোলা জেলার ঐতিহ্যবাহী চরফ্যাশন উপজেলায় আবু কালাম পেশায় একজন রিক্সা চালক। গাড়ি চালিয়ে সংসার চলে তার। সামান্য কিছু জমানো টাকা দিয়ে ২৫ শতক জমি বন্ধক নিয়ে চাষ করতে গিয়ে দুশ্চিন্তায় থাকতেন। কখনো সেচের অভাব,আবার কখনো পোকামাকড়ের আক্রমণ করে। আবার কখনো ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তার আয় ছিল সামান্য । কিন্তু তিনি এবছর আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন। কৃষি অফিসের প্রণোদনা ও সহযোগিতায় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। যেখানে মাটির আর্দ্রতা ঠিক রাখতে মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।পোকামাকড় আক্রমণ করাতে বারবার মালচিং ব্যবহার করে। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়েছে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ। যার ফলে সুতা ও বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলে আছে  টমেটো আর টমাটো (স্মার্ট ২২১৭ এবং বাহুবলি) জাতের টমেটো। এভাবে টমেটো চাষে আবু কালামের শুধু খরচই কমেনি, ফসলের উৎপাদনও বেড়েছে কয়েকগুণ।

সরেজমিনে দেখা যায়, টমেটো চারা রোপণের আগে, দুটি জমিতে পৃথক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষ করা হয়েছে। যাহা ইতি পূর্বে কখনো হয়নি, একদিকে শুধু সুতা আর বাঁশের চটা দিয়ে মাচা করে টমেটো চাষ করা হয়েছে। অন্যদিকে জৈবসার দিয়ে জমিটা ভালোভাবে প্রস্তুত করে আলাদা আলাদা বেড করে মালচিং পেপার দিয়ে বেডটা ঢেকে দেওয়া হয়েছে। দুই ফুট দূরুত্বে টমেটো গাছ লাগানো হয়েছে। সুতা ও বাঁশের চটার মাচায় গাছগুলো বেড়ে উঠেছে। গাছের নিচ থেকে থোকায় থোকায় ঝুলে আছে টমেটো। দুটি জমিতে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করায় ফলনও পেয়েছেন ভিন্ন। আবুল কালাম  ও তার দুই ছেলে এবং দুই মেয়ে মিলে টমেটো ক্ষেত পরিচর্যা করেন। আর কিছুদিন পরেই এই টমেটোগুলো বাজারে ভালো দামে বিক্রয় করবেন এমনি প্রত্যশা তাদের। তারা বলেন এবার টমেটো ভালো বাম্পার ফলন পাবে বলে আশা করে চাষি আবুল কালাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com