1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃকবির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে বারাপুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দেড় শতাধিক অচ্ছল নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখা আমীর  মাওলানা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান,
বারাপুষা উত্তর পাড়া জামে মসজিদ, ইমাম ও খতিব মাওলানা নুরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেকড়া ইউনিয়ন সভাপতি মোঃ হাজী তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবকল্যাণে বিশ্বাসী এবং নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন- সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—ইনশাআল্লাহ।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় এক শীতার্ত অসহায় ব্যক্তি জানান,আমাদের মতো দরিদ্র মানুষ শীতে সবচেয়ে কষ্টে থাকে। এই কম্বলগুলো পেয়ে অনেক উপকার হলো। আমরা যারা সাহায্যে পাওয়ার  জন্য অপেক্ষা করি, তাদের জন্য এ ধরনের উদ্যোগ আশার আলো।
বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি  মো. শহীদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com