আগামী ১৪/০৮/২০২৫ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে “সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার” – এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ১০৬৮ টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল সরকারি অফিসে একযোগে তিনটি দৃষ্টিনন্দন দেশী ফুলের (কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু) গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিপূর্বে ২৫/০৬/২৫ তারিখ ‘একটি শিশু, একটি স্বপ্ন – ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম’ ~ এই প্রতিপাদ্যকে ধারণ জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে জেলার ১৬২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছগুলো রোপণ করা হয়েছিল ।
টাঙ্গাইলকে প্রাকৃতিক সৌন্দর্য শোভিত জেলায় উন্নীত করার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে আগামীর প্রজন্মের বিকশিত করাই আমাদের প্রত্যাশা ।
বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নিজ নিজ প্রাঙ্গনকে শোভিত করার এই প্রয়াসে সবাইকে স্বাগত ।