আজ ২৭ ফ্রেবুয়ারী এক সাধারণ সভা আয়োজনের মধ্য দিয়ে টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সুষ্ঠু পরিচালনায় দুই বছর মেয়াদি (২০২৬-২৭) পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এসময় টিকরকান্দি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ লিয়াকত আলী খান। সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত নৌ সদস্য মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া।
মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ লিয়াকত আলী খান মসজিদ পরিচালনায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্বশীল হয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।
এছাড়াও মসজিদের উন্নয়নে, সামাজিক এবং ধর্মীয় কর্মকান্ডে সকলকে এক সাথে তাল মিলিয়ে অংশগ্রহন করার আহবান করেন।
মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।