1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

টেকনাফে গণহত্যা দিবস পালিতে

সাদ্দাম হোসেন সাজ্জাদ,
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতার সূচনালগ্নে সংঘটিত বর্বরতম গণহত্যার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৫ মার্চ) সকালবেলা টেকনাফ পৌর শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যের প্রথম আলো ফুটতেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার মধ্যেই একে একে উপস্থিত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন। প্রথমে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম। এরপর সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সকলের চোখে-মুখে ছিল গভীর শোক ও বেদনার ছাপ। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছিল, তা ইতিহাসের এক নৃশংস অধ্যায়। এই দিবস জাতির জন্য শোকাবহ হলেও একই সঙ্গে স্বাধীনতার চেতনাকে নতুন করে জাগ্রত করে।
তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com