1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল।

নির্দেশনা প্রতিপালন না করলে সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠায় গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অতিরিক্ত ফি আদায় না করার জন্য নির্দেশনা জারি করে। নির্দেশনা বাস্তবায়নে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ডে পরদিন ৪ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশনা দেয়। কিন্তু এর পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পায় শিক্ষা মন্ত্রণালয়।

অভিযোগ উঠেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, অ্যাডমিড কার্ড দেওয়া থেকে বঞ্চিত করাসহ পরীক্ষারর্থীদের কাছ থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, টেস্ট পরীক্ষার নামে কোনও শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীকার কারণ দেখিয়ে অ্যাডমিড কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এই নির্দেশনা প্রতিপালন না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com