1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোঃ সেলিম মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ(১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাংঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫ টার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশন মোড় হয়ে রংপুরের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিংস স্টেশনের সামনে সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে মাদ্রাসা ছাত্র সাইকেল ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সাইকেলে থাকা অপর আরোহী বেচে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com