1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃআহসান হাবীব, সদর উপজেলা প্রতিনিধি, লালমনিরহাট
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুজন (৩৬) নিহত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (৩৬) কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকার মোহনলাল কবিরাজের ছেলে।
নিহতের পরিবার বলেন , রাত ১০ টায় ভোটমারি বাজার থেকে নিজবাড়ী ভুল্ল্যার হাটে ফেরার পথে উপজেলার হাজারিয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনের একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর স্থানান্তরিত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাকিনা এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com