1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর Discover the top slots at Falcon Casino: a player’s guide to the best games Обзор Pinco: безопасные платежные методы и доступ к играм

ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জি–৭ সম্মেলনের সভাপতিত্ব করছেন স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে স্থানীয় বুধবার (১৭ জুন) সম্মেলনের শেষ দিনের অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, তিনি নিজেকেই সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করেন।

সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সকালে অন্যান্য নেতারা যখন ইতোমধ্যে নিজেদের আসনে বসে গেছেন, তখন ট্রাম্প প্রবেশ করে বলেন, ‘আমিই বস’। এ সময় উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ম্যাক্রোঁও মন্তব্যটি হাস্যরসের সঙ্গেই নেন। তিনি ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো, ধন্যবাদ।’ এরপর তিনি নিজের আসনে বসেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সঞ্চালক, যেখানে তার বিখ্যাত সংলাপ ছিল, ‘বেরিয়ে যান ( ইউ আর ফায়ারড)’।

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর ট্রাম্পের উপস্থিতিই এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এভিয়ান শহরে।

ফরাসি কর্মকর্তারা সন্তুষ্ট যে ট্রাম্প পুরো সম্মেলনজুড়ে উপস্থিত ছিলেন এবং জি–৭-এর যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন।

সম্মেলন শেষে বুধবার বিকেলে প্যারিসের বাইরে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাক্রোঁ। এটি একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে সমালোচনার মুখে পড়তে না চেয়ে ম্যাক্রোঁ আগেই স্পষ্ট করেছেন, ভার্সাইয়ের ওই আয়োজন কোনো ‘জাঁকজমকপূর্ণ গালা ডিনার’ হবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com