খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঙ্গার দোহা নামক স্থানে গতকাল বিকাল ৪ ঘটিকা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
ঘটেছে। ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একই পরিবারের ৩ জন সহ ৫ জন। ঘটনা স্থল পরিদর্শন করে জানাযায়, আঙ্গারদহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), গাবতলা নামক স্থানের একই পরিবারের শিশু সহ তিন জন নিহত হন।এবং চালক ঘটনাস্থলেই মারা যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটে । ডুমুরিয়া থানা পুলিশ ঘাতক ট্রাক এবং ইজিবাইক জব্দ করেছে।এবং ডুমুরিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।