1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন রাবি শিক্ষার্থী

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষার্থীর নাম মো. মুরাদ আহমেদ মৃধা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল এলাকায়। বাবার নাম মো. সাত্তার মৃধা এবং মায়ের নাম মোছা. মিনা বেগম।
অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। আজকে জানতে পারলাম সে গত ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। এর আগে তার অসুস্থতার বিষয়ে কেউ বলেনি।তিনি বলেন, ওদের ব্যাচের শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) ভ্রমণে যাবে। তারা এটার আয়োজন নিয়ে কয়েকদিন ধরে যোগাযোগ করেছে আমার সঙ্গে। কিন্তু তাদের বন্ধু যে অসুস্থ, এটা আমাকে কেউ বলেনি। এ কারণে খুব খারাপ লাগছে।প্রয়াত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, মুরাদের সঙ্গে ওর বাবা-মা হাসপাতালে ছিলেন। ওনারা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছেন। আমরা দেখার সুযোগটাও পাইনি। আমাদের কেউ কিছু জানায়নি। খারাপ লাগল বিষয়টা। শিক্ষার্থীরাও হয়তোবা বুঝতে পারেনি যে, মুরাদ এতো গুরুতর অসুস্থ ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com