1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

ডোমারে স্বাস্থ্য কেন্দ্রে চালু হতে চলেছে প্রসূতি মায়েদের নরমাল ডেলেভারি

আবরার আলভী
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার, ডোমার উপজেলার, বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে   ল্যাম্প প্রকল্পের  আওতায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধান ও সহযোগিতায় শিগগিরই চালু হতে চলেছে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব কার্যক্রম। এই কার্যক্রমটি চালু হলে উপকৃত হবে বোড়াগাড়ী ইউনিয়নের বিশাল বড় জনপদ, স্বাস্থ্য ঝুকি ও অর্থ খরচের হাত থেকে বাঁচবে সাধারণ জনগণ।
বোড়াগাড়ি ইউনিয়নের বাসিন্দা দুলালি আক্তার (৩৮) দৈনিক দেশ বুলেটিনকে বলেন আগে এই স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি করা হতো,  কয়েক বছর আগে সেটা বন্ধ হয়ে যায়, যার কারনে আমরা গর্ভবতী মায়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু হলে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি লাভ পাবো ।  বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন আমরা ইউনিয়ন পরিষদ থেকে দুইজনকে নিয়োগ দিব এই স্বাস্থ্যকেন্দ্রে নারীদের  নরমাল ডেলিভারির জন্য এবং স্বাস্থ্য সেবা সবার ঘরে, ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা বোড়াগাড়ী  ইউনিয়ন পরিষদ সব ধরনের সহযোগিতা করবো।
ডোমার মেডিকেল অফিসার ডা: মিনহাজুল আলম বলেন গর্ভবতী নারীদের নরমাল ডেলেভারির জন্য বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে সরঞ্জাম এবং ওষুধের ঘাটতি গুলো আমরা সরকারিভাবে পূরণ করব। বেশ কয়েক বছর আগে বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের নরমাল ডেলেভারি করা হতো কিন্তু বিভিন্ন জটিলতায় সে কার্যক্রম বন্ধ হয়ে যায় পরে বোড়াগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন এবং ল্যাম্পের সহযোগিতা তা আবারো  চালু হতে চলছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com