1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

ঢাকা বিভাগ ক্রিকেট লীগে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২৩-২০২৪ মৌসুমের খেলায় ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান শেখ সাইদুল হক নোমান।
গতকাল বুধবার (২৯ নভেম্বর) ঢাকার নারায়ণগঞ্জ একেএম শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে আসরের অষ্টম ম্যাচে গোপীবাগ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ৬ উইকেটে জয়ী হয় নাবাবগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার। ম্যাচে টস জিতে গোপীবাগ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নোমানের বোলিং তান্ডবে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। জবাবে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে জয়ের দ্বার-প্রান্তে পৌছায়। এতে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে জয়লাভ করে। ম্যাচে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টারের নোমান ৭ ওভারে ১টি ওভার মেডিন ও ২৫ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
শেখ সাইদুল হক নোমান সাতক্ষীরা শহরের কাছারীপাড়া ফুড অফিস মোড় এলাকার মনিরুল ইসলাম মনির ছোট ছেলে। নোমান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়। নোমানের কোচ সাতক্ষীরায় থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরির কারিগর মোফাচ্ছেনুল ইসলাম তপু। তিনি তার সাফল্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার।
অনূর্ধ্ব-১৪-১৬-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারনে দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২২-২০২৩ ও এবারের ২৩-২৪ মৌসুমের খেলার সুযোগ পেয়েছে। আশা করি নোমানের ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স অব্যহত থাকবে। এই সম্ভাবনাময় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রবিউল ইসলাম শিবলুদের মতো সাতক্ষীরাবাসীর মুখ যেন উজ্জ্বল করতে পারে। তিনি সাতক্ষীরা জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com