1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

তজুমদ্দিনে ব্যাটারিচালিত বোরাক এর সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

আবদুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত চলন্ত বোরাকের চাকার সঙ্গে পরনে থাকা শাড়ির আঁচল পেঁচিয়ে ঝর্না রানী দাস (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ছোট  ডাওরী বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।ঝর্না উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারাদন বাড়ির হারাদন চন্দ্র দাস এর সহধর্মিনী। তার বাবা, মা, ভাই ও শাশুড়ির সাথে চরফ্যাশন তার মামা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজান্তেই তার পরনে থাকা শাড়ির আঁচল চলন্ত বোরাকের চাকার সঙ্গে প্যাঁচ লাগে । তৎক্ষণাৎ তার আত্মীয়রা দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তজুমদ্দিন থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম জানান, এই ঘটনায় থানায় কোন মামলা রুজু হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com