1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

তদন্ত ছাড়া ছাত্রদলের বিবৃতি পূর্বপরিকল্পিত ‘স্ক্রিপটেড’ দাবি ছাত্রশিবিরের

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’-এর আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে বাম সংগঠনগুলোর হামলার অভিযোগ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা। হামলার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত ছাড়াই দায় চাপিয়ে বিবৃতি দেওয়া তাদেরই ‘পূর্বপরিকল্পিত’ বা ‘স্ক্রিপটেড’—এমন মন্তব্য করেছেন শিবির নেতৃবৃন্দ।
আজ বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এসব অভিযোগ করেন।
বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে রাবির সচেতন ছাত্রসমাজ ও ভারতীয় আধিপত্যবিরোধী সংগঠনসমূহ ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’ গঠন করে, যাতে ইসলামী ছাত্রশিবিরও সংহতি প্রকাশ করে। গতকাল ৭টা ৪০ মিনিটে ঐক্যের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের পর পরিবহন মার্কেটে সমাবেশ চলাকালে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র মৈত্রীর নেতাদের নেতৃত্বে বাম সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ছাত্রশিবির জানায়, আমরা এ হামলার নিন্দা জানাই ও দোষীদের বিচার দাবি করি। তারা নিজেদের কর্মসূচি সাড়ে ৭টায় ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে ৮টা ৪০ মিনিটে মাঠে এসে হামলা চালায় এবং পরে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে।’
ছাত্রশিবিরের দাবি, ছাত্রদল ঘটনার তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে ছাত্রশিবিরকে দায়ী করে বিবৃতি দেয়, যা পূর্বপরিকল্পিত বা ‘স্ক্রিপটেড’ মনে হচ্ছে। এক সময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে। ছাত্রদলসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায় চাপানোর পুরনো খেলা বন্ধ করে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন। পাশাপাশি, ফ্যাসিবাদের দোসর বাম সংগঠনগুলোকেও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব রাজনীতির পথে আসার আহ্বান জানান তারা।’
অন্যদিকে গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে গণতান্ত্রিক বাম জোটের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে শিবিরের হামলার অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, ‘শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের পুরনো সন্ত্রাসের রাজনীতি কায়েম করার এক্সপেরিমেন্ট হিসেবে রাবিতে আজকের হামলা করেছে। আমি সারা বাংলাদেশের সকল দেশপ্রেমিক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই। একইসাথে আজকের হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিচারের দাবি জানাই।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com